বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনা আক্রান্ত হয়ে বিট কর্মকর্তার মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়ে ৪ দিন পর মারা গেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জের লিংকরোড বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ সোফিউর রহমান। মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিট কর্মকর্তা মোঃ সোফিউর রহমানের মৃত্যুর খবরটি জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। তিনি জানান, সোফিউর রহমান ৪ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। বন কর্মকর্তা মোহাম্মদ সোফিউর রহমানের মৃত্যুতে
বন অধিদপ্তর তথা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারী পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION