বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মগনামায় ৪৪০ পরিবারে সরকারি বরাদ্দের চাল বিতরণ করলেন চেয়ারম্যান

মোঃ ফারুক, পেকুয়া : 

পেকুয়া উপজেলার মগনামা ইউপিতে ৪৪০পরিবারের মাঝে ১০কেজি করে সরকারিভাবে বরাদ্দকৃত জিআর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে মগনামা ইউপি ভবনের নিচে চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি চালগুলো বিতরণ করা হয়।

চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, উন্নয়নের রুপকার, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার দেয়া সমস্ত বরাদ্দ মগনামায় যথাযতভাবে বন্টন করা হচ্ছে। হতদরিদ্র মানুষদের মাঝে তালিকা অনুযায়ী বিতরণ করা হলেও সবসময় উপস্থিত রাখি বাংলাদেশ আ’লীগের নেতৃবৃন্দদের।

মগনামা ইউপির আ’লীগ নেতাদের তালিকা অনুযায়ী হতদরিদ্র আ’লী কর্মী সমর্থকদের তালিকা করে সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে এবং অব্যাহত থাকবে। এর আগেও সরকারিভাবে দেয়া (জিআর) ৮টন চাল মগনামার হতদরিদ্রদের মাঝে সফলভাবে বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে মগনামার হতদরিদ্র সকল মানুষ ত্রাণ সহায়তার আওতায় এসেছে। প্রধানমন্ত্রীর সোনার বাংলা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে উপজেলার সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সরকারি চাল পাওয়া বৃদ্ধা মোহছেনা বেগম, ফরিদুল আলম, বৃদ্ধ বাদশা মিয়া বলেন, মগনামাতে আমরা বারবার ত্রাণ সমাগ্রী পাচ্ছি। আমাদের সকল হতদরিদ্র মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে। আজকের চাল সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছে। মহামারীতে সরকারি চাল পেয়ে আমরা অনেক খুশি।

এসময় টেক অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা, ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, সাংবাদিক মোঃ হাশেম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, ইউপির সচিব অনিল কান্তি সুশীল, নেজাম উদ্দিন, ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION