বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ডা. ইউনুছের পিতার ইন্তেকাল

ভয়েস প্রতিবেদক: 
কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনুছের পিতা আলহাজ্ব আকতার আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর দক্ষিণ পাড়াস্থ নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

আলহাজ্ব আকতার আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও ৭ পুত্র সন্তান ছিল।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত কর্মঠ, সৎ ও সজ্জন ব্যক্তি ছিলেন।

খবরটি নিশ্চিত করেছেন মরহুম আলহাজ্ব আকতার আহমদের ভাতুষ্পুত্র সাংবাদিক আহমদ গিয়াস। তিনি মরহুম জেঠার আত্মার মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় খুটাখালী কিশলয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডা. মুহাম্মদ ইউনুছ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION