বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
লকডাউন আইন অমান্যকারী দোকানদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চকরিয়া উপজেলা প্রশাসন।
এসময় চকরিয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ দোকানের মালিকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ৮ টা হতে ৯ টা পর্যন্ত চকরিয়া পৌরসভা শহরের বক্স রোড সংলগ্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দাযে ৭ টি দোকানের মালিকের কাছ থেকে (প্রতি দোকানদার) ১০ হাজার টাকা করে মোট ৭০,০০০/- টাকা জরিমানা আদায় করেছে আদালত ।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমান আদালতের এরকমের অভিযান অব্যাহত থাকবে ।
ভয়েস/জেইউ।