বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসলামপুরে বন্য হাতির আক্রমণে তামাক শ্রমিক নিহত

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার সদরের ইসলামপুরে হাতির আক্রমণে এক তামাক শ্রমিক নিহত হয়েছে। তার নাম আবদুর রহমান(৪৮)। রহমান ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ফুলছড়ি বনবিটের হেডম্যান আবদুস শুক্কুর জানান, নিহত আবদুর রহমান দীর্ঘ দিন ধরে জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব দিকে বন এলাকা সংলগ্ন বাক্কল নামক স্থানে তামাক শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাতে তামাক পাতা পোড়ানোর সময় হঠাৎ বন থেকে আসা হাতির পালের আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION