বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মহেশখালীর মনজুর আহমদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামে। তিনি স্থানীয় আব্দুল কাদেরের পুত্র। মৃতের ভাই বেলাল হোসেন রানা জানান, তার ভাই দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন।

গত ৮ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জুন বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মনজুর আহমদ মারা যান। তিনি আরো জানান, চিকিৎসকরা করোনা সন্দেহে তার নমুনা নিয়ে পরীক্ষা করানোর জন্য পাঠিয়েছে। মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে আছে। করোনা রিপোর্ট পজেটিভ আসলে সরকারী নিয়ম মোতাবেক দাফন করা হবে। অন্যতায় পরিবারকে মরদেহ হস্তান্তর করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION