বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনামুক্ত হয়ে ফিরেছেন আলী হাচ্ছান চৌধুরী

ইমাম খাইর:
বিশ্ব মহামারি করোনা জয় করেছেন দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার প্রায় এক সপ্তাহ পরে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গত ৪ জুন থেকে তিনি রাজধানী ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জুনের শুরুতে কক্সবাজার মেডিকেলের ল্যাবে করোনা ধরা পড়ে আলী হাচ্ছান চৌধুরীর। এরপরই দ্রুত ঢাকা চলে যান তিনি।

গত ৭ জুন ফলোআপ পরীক্ষায় তার করোনা ‘নেগেটিভ’ হয়েছে। এ খবর জানিয়েছেন কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম।

তিনি বলেন, আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী হালকা জ্বরে আক্রান্ত হলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা জমা দিয়ে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কক্সবাজারের ল্যাবে তিনি করোনা পজেটিভ হলেও ঢাকায় আনোয়ার খানে ভর্তি হওয়ার পরে নেগেটিভ হন এবং চিকিৎসায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।

তিনি সুস্থতার জন্য রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহল্লাবাসী, শুভানুধ্যায়ী যারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বহু গ্রন্থ প্রণেতা মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান ইসলামী গবেষক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী কক্সবাজার শহরের লালদীঘি পূর্বপাড় বায়তুর রহমান জামে মসজিদের মুতাওয়াল্লি, মরহুম এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, হোটেল প্যানোয়ার মালিক। তিনি সম্পূর্ণ নিজম্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুরপাড়ায় প্রতিষ্ঠা করেন উমিদিয়া জামেয়া ইসলামিয়া। তিনি প্রতিষ্ঠানটির মুতাওয়াল্লি (প্রতিষ্ঠাতা পরিচালক) এর দায়িত্বে আছেন।

তিনি কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের জীবন সদস্য, কক্সবাজার শহরের আট মহল্লা সমাজের অন্যতম সদস্য।

এছাড়া অনেক সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION