বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কক্সবাজারে নতুন করে আরো ৬২ জনের করোনা সনাক্ত

বলরাম দাশ অনুপম:

কক্সবাজার জেলায় ব্যাংক ও এনজিও কর্মীসহ আরো ৬২ জন করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট ৭১ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। কক্সবাজার জেলার ৬২ জন ছাড়াও অন্য জেলার ৭ জন এবং পুরাতন রোগি ২ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এসব তথ্য জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্য ডাঃ অনুপম বড়ুয়া। নতুন শনাক্তদের মধ্যে কক্সাবাজার সদর উপজেলায় ৪১ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ২ জন, লোহাগড়া উপজেলায় ৫ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন ও বান্দরবান জেলায় ১ জন রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে টেকনাফ উপজেলায় ১ জন ব্যাংক কর্মকর্তা ও ১ জন এনজিও সংস্থার লোক রয়েছে। তাছাড়া সদরে সনাক্তরা ঝাউতলা, কলাতলী, ঘোনার পাড়া, নতুন বাহারছড়া, পেশকার পাড়া, নুরপাড়া, হাসপাতাল রোড়, বাহারছড়ার বাসিন্দা বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION