বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

এতিম ও প্রতিবন্ধী রোহিঙ্গা শিশুদের সেবাদানকারীদের মাঝে আর্থিক সহায়তা

ভয়েস প্রতিবেদক:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের রোহিঙ্গা শিশু সুরক্ষা কার‌্যক্রমের আওতায় এবং ইউনিসেফ এর আর্থিক সহায়তায় কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ০৮টি ব্লকের ৯৩৯ জন এতিম,সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর ৬৭০ জন কেয়ারগিভারদের ( সেবাদানকারী) মাঝে ৪০ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার রোহিঙ্গা ক্যাম্পের 1W,2E.2W,6,7,8W,9 এবং 10 নং এই আটটি ব্লকে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা বিতরণ করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার‌্যালয়ের কর্মকর্তা এবং ক্যাম্প 2E-W এর সহকারি সিআইসি আরিফ ফয়সাল খান। এসময় রোহিঙ্গা শিশু সুরক্ষা প্রকল্পের ফোকাল পয়েন্ট (বিকল্প) মো: আল আমিন জামালী,ইউনিসেফ প্রতিনিধি মি: আরিফ,সাইট ম্যানেজমেন্টসহ সংশ্রিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকারের চলমান এই কার‌্যক্রমে আওতায় ১৮ জুনের মধ্যে পর‌্যায়ক্রমে এতিম ও সুবিধা বঞ্চিত ৪,৫১৮ জন রোহিঙ্গা শিশুদের ৩২৭৭ জন কেয়ারগিভারদের (সেবাদানকারী) মাঝে ০১ কোটি ৯৬ লক্ষ ৬২ হাজার টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION