বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

রেডজোন বাস্তবায়নে কঠোর অবস্থানে কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকটিম

ইমাম খাইর:
কক্সবাজার পৌরসভা ৩ নং ওয়ার্ড রেডজোনে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন ও করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে একদল যুবক।

যারা নিজেদের চেয়ে দেশকে বেশী ভালবাসে। মানুষের নিরাপত্তা নিয়ে ভাবেন। সকাল থেকে সন্ধ্যা নাগাদ মাঠেই রয়েছেন।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমানের নির্দেশে, যুবনেতা বেসরকারি কারা পরিদর্শক মাসুকুর রহমান বাবুর নেতৃত্বে গত ৬ জুন থেকে বিভিন্ন পয়েন্টে তারা স্বেচ্ছসেবকের দায়িত্ব পালন করে চলেছেন। বিনা প্রয়োজনে যাতে কেউ বাসাবাড়ীর বাইরে না যান, তারা কাজ করছেন।

দায়িত্ব কার্যক্রম পরিচালনায় রয়েছেন- মোঃ নাছির উদ্দিন, মোঃ লোকমান, মিন্টু, জাহাঙ্গীর, বাহার উদ্দীন, সাইফুল ইসলাম মামুন, সৈয়দ হোসেন, সাহেদুল ইসলাম শাওন, মোঃ হাশেম, মোজিবুল হক, দস্তগীর সাঈদ, মোস্তফা কামাল রিফাত প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION