বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

লাইফ সাপোর্টে করোনাযুদ্ধা ডাঃ নুরুল হক

ইমাম খাইর:
করোনা পরিস্থিতিতে রোগিদের নিরলস চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজেই লাইফ সাপোর্টে ডাঃ নুরুল হক। সোমবার (১৫ জুন) রাত থেকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও কক্সভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

ডা. নুরুল হক গত আড়াই মাস ধ‌রে চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন হাসপাতা‌লের আইসিইউ‌তে অগণিত মানু‌ষের জীবন রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়ে চলছেন। করোনারযুদ্ধে মানবতাকে বাঁচাতে কখন যে নি‌জের জীবন‌টাকে ঝুঁ‌কিপূর্ণ করে ফে‌ললেন নিজেই বুঝতে‌ পারলেন না। ডা. নুরুল হকের গ্রামের বাড়ি মহেশখালী কুতুবজুম।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সভিশন লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম।

তিনি জানান, গত শুক্রবার থেকে ডাঃ নুরুল হকের শরীরে জ্বর আসে। রবিবার হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন না বাড়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও স্যাচু‌রেশন ৬০ এর উপরে তুলতে পারেনি। অবস্থার অবনতি হওয়ায় গতরাত থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ডাঃ নুরুল হককে।

এডভোকেট নুরুল ইসলাম জানান, করোনার এর দুর্যোগকালীন সময়ে জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন দেখেন নি। সেবা দিতে গিয়ে নিজের জীবন এখন বিপন্ন, সংকটাপন্ন।

মানবতার এই বন্ধুর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION