বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে বিজিবি’র অভিযান: পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

জাহাঙ্গীর আলম, টেকনাফ:

টেকনাফের হ্নীলার জাদিমোরায় বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯হাজার ৫শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।

টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়নাল হাসান খান(পিএসসি)জানান,১৫ জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ টহল দল হ্নীলা জাদিমোরা কবর স্থানে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা কবর স্থানে তল্লাশী চালিয়ে একটি ইয়াবার পুটলা উদ্ধার করে।
পরবর্তীতে উক্ত পুটলা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯হাজার ৫শ ৮৫পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION