বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কক্সবাজারের স্বাচিপ নেতা ডা. মারুফ করোনায় আক্রান্ত

ইমাম খাইর:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ডা. মারুফুর রহমান।

বুধবার (১৭ জুন) কক্সবাাজর মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়েছে। তবে, শরীরে তেমন ঝুঁকিপূর্ণ লক্ষণ নেই। বিষয়টি ডা. মারুফ নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার পরীক্ষার জন্য মঙ্গলবার (১৬ জুন) তিনি স্যাম্পল জমা দেন। একদিন পরে বুধবার তার রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে। দ্রুত সেরে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন ডা. মারুফুর রহমান।

উল্লেখ্য, ডা. মারুফুর রহমান কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ও কক্সবাজার জেলা বারের প্রবীন আইনজীবী হাবিবুর রহমানের ছেলে। তার বড় ভাই এডভোকেট সৈয়দ রেজাউর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION