বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া
পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আলা উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পেকুয়া সদর ইউপির সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মৃত ওবাইদুল হোসেনের ছেলে।
ইউপি সদস্য রিদুয়ানুল হক বিদ্যুৎ স্পৃষ্টে যুবক আলা উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের সাইট লাইন নিচ্ছিলেন। ওই সময় বিদ্যুত তারের শর্ট সার্কিট থেকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি কামরুল আজমকে এবিষয়ে কেউ অবগত করেনি বলে জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION