বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছেন কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের জলদাস ও সওদাগর পাড়ার শতাধিক পরিবার। যখন এসব মানুষ খাবার ও মাথাগোজার জায়গা নিয়ে দুঃচিন্তায় সেই মুর্হুত্বে মানবতার ফেরিওয়ালা হিসেবে হাত বাড়িয়ে দিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী উত্তম রায় পুলক। তিনি জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জলদাস ও সওদাগর পাড়ার পানিবন্দী শতাধিক পরিবারের প্রায় ৩’শ সদস্যকে নিজের জায়গায় মাথা গোজার ঠাঁই করে দেয়ার পাশাপাশি দিয়েছেন খাবারও। এসময় উপস্থিত ছিলেন-কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ বিকাশ কান্তি দে, বিষয়ক সম্পাদক সাগর কান্তি দত্ত, ইসলামাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি দে সহ এলাকার লোকজন। এলাকার লোকজন জানান-ইতোপূর্বেও উত্তম রায় পুলক নিজ উদ্যােগে এলাকায় সাঁকো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন।
ভয়েস/আআ