শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

ভয়েস প্রতিবেদক:
‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ এ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও সেমিনার।
আজ সোমবার কউক ভবন থেকে র‌্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোন প্রদক্ষিণ করে পুনরায় কউক ভবনে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য প্রকৌশল লে কর্ণেল খিজির খান উপস্থিত ছিলেন।
পরে কউক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।
কউক চেয়ারম্যান কমোডর (অব) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কউক সচিব আবু জাফর রাশেদ,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,শিক্ষক,জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আবাসনসহ বিভিন্ন অবকাঠামো মাষ্টারপ্ল্যান অনুযায়ী নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION