শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহানবী (স.) বিশ্ব শান্তির মহান দূত: এড. সিরাজুল মোস্তফা

সংবাদ বিজ্ঞপ্তি:

‘‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন বিধায় তাঁর আদর্শ ও পথ অনুসরণের মাধ্যমেই কেবল শান্তি ও সার্বিক কল্যাণ পাওয়া যাবে।’’ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি
উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এ কথা বলেন।

উপ—পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে ফাউন্ডেশন মিলানায়তনে ৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছর এবং প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি  সিরাজুল ইসলাম সিদ্দিকী।

ঐতিহাসিক মদীনা সনদের প্রেক্ষাপট এবং তাৎপর্য তুলে ধরে  এড. সিরাজুল মোস্তফা আরো বলেন, মদীনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এ সনদের মাধ্যমে তদানন্তীন গোত্রীয় কলহে নিমজ্জিত মদীনায় শান্তির সুবাতাস বয়েছিল। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ ও জাতিতে সংঘাতের উল্লেখ করে তিনি বলেন, একমাত্র মহানবীর আদর্শ অনুসরণেই স্থায়ী মুক্তি সম্ভব। উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION