শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা

নাছির উদ্দীন,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ী ফেরার পথে ৫/৬জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে কুপিয়ে মোঃ নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র।
টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসি জানায়; মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দাও বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মোঃ নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি  জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মোঃ নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়ীতে ফেরার পথে ৫/৬জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোঃ নাছির উদ্দিন মারা যায়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন এখনও কেউ মামলা দেয়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION