বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনা আক্রান্ত হলেন জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা

বলরাম দাশ অনুপম:

করোনা আক্রান্ত হয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

রবিবার (২১ জুন) তাঁর রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। সোমবার সকাল ১১টার দিকে বাবুল শর্মা নিজেই মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান-গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেন। রবিবার রাতে রিপোর্ট পজিটিভ পান। উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এদিকে বাবুল শর্মা ওনার সুস্থতা কামনায় জেলার সনাতনী সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের মানুষের কাছে অার্শিবাদ চেয়েছেন পাশাপাশি সকল মঠ-মন্দিরে প্রার্থনা করার অনুরোধ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION