বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

নজরুল ইসলাম চৌধুরীর সব ধরণের চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র মুজিব

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীকে দেখতে ছুটে গেলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেখতে গিয়ে তিনি ত্যাগি নেতা নজরুল ইসলাম চৌধুরীর শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি এবং তার সব ধরণের চিকিৎসার দায়িত্ব নেন।

এসময় সঙ্গে ছিলেন- হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা. শাহিন আবদুর রহমান চৌধুরী ও বিশেষেজ্ঞ চিকিৎসক মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।

গত ৩-৪ দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। সোমবার (২২ জুন) দুপুরে শরীরের অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চতুর্থ তলায় ৪১৪ নং রুমে তিনি চিকিৎসাধীন।

বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION