বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা
এলাকায় পানিছড়া কৃষি সমবায় সমিতির মাছ চাষ ও ধান
চাষের জন্য মজুদ করে রাখা পানি’র বাঁধটি স্থানীয় সাবেক
মেম্বার আবুল হাসেম সহ তার অনুসারীরা কেটে দিয়ে বাঁধে
থাকা সব মাছ লুট করে নিয়ে গেছে এমন অভিযোগ
রয়েছে। এবিষয়ে ভুক্তভুগীগণ থানায় অভিযোগ দায়ের করেছে। গত ২১জুন সকালে আবুল হাসেম মেম্বার সহ তার
অনুসারী একটি সশস্ত্র দল গিয়ে দীর্ঘদিনের দৈংগ্যাকাটা
পানিরছড়া কৃষি সমবায় সমিতির বাঁধে গিয়ে জোরপুর্বক
বাঁধটি কেটে দেয় এবং সমিতির লোকজন বাধা দিলে
তাদের’কে মারধর করে পানি’র বাঁধটি কেটে দিয়ে প্রায় ৮ লক্ষ টাকা মাছ লুটপাট করে নিয়ে গেছে।
প্রতি বছর পানির ছড়া কৃষি সমবায় সমিতির বাঁধ থেকে
স্থানীয় প্রায় ২শত বা ৩শত কৃষক ওই পানি বাধঁ থেকে পানি
নিয়ে ধান চাষ করে। সমিতির লোকজন প্রতি বছর ওই বাঁধে মাছ চাষ করে বিপুল পরিমান টাকা উপার্জন করে।
পানির ছড়া কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিল
মোহাম্মদ জানান, আমরা প্রতি বছর ৪নং ওয়ার্ড দৈংগ্যাকাটা
পানির ছড়া কৃষি সমবায় সমিতির বাঁধ’টি দীর্ঘদিন
যাবত রক্ষাণাবেক্ষণ দায়িত্ব থেকে বাঁধে মাছ চাষ ও স্থানীয় শত শত কৃষকদের পানি দিয়ে আসছি।কিন্তু স্থানীয় সাবেক মেম্বার আবুল হাসেম এর নেতৃত্বে গত ২১ জুন সকালে তার দলবল নিয়ে গিয়ে আমাদেরকে মারধর করে পানি’র বাঁধটি কেটে দিয়ে মাছ গুলো নিয়ে যায়।প্রায় ৮লক্ষ টাকার মাছ হবে।
এবিষয় আমরা টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
জানতে চাইলে সাবেক মেম্বার আবুল হাসেম বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।
ভয়েস/আআ