বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

পেকুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাতের উপস্থিতিতে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রগুলো বিতরণ করা হয়।
আসবাবপত্র পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল, পেকুয়া সরকারী জিএমসি উচ্চ বিদ্যালয়, শিলখালী উচ্চ বিদ্যালয়, মগনামা উচ্চ বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয়, রাজাখালী ফৈয়জুনেচ্ছা উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়,পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা, বটতলি শফিকীয়া মাদ্রাসা, মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা, মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসা, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, রাজাখালী সুন্দরী পাড়া মেহেরুল উলুম দাখিল মাদ্রাসা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান উসম্মেরন কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগণ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION