শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১ লাখ ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে নারী আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী একই এলাকার সুলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION