মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

শুকনোর মরিচের ভিতরে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

করোনা মহামারীর মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। করোনা ঠেকাতে এবং লকডাউন বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা যখন ব্যস্ত সেসময় নিত্য নতুন কৌশলে ইয়াবা করছে সংঘবদ্ধ মাদক পাচারকারী সিন্ডিকেট।

এদিকে শুকনো মরিচের ব্যাগে করে পাচারকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। অাটক যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩১)। সে মহেশখালী উপজেলার শাপলাপুরের ৮নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান-কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই পরিদর্শক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION