রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এই শীতে, শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:
শীতকালে সবচেয়ে কঠিন কাজ হলো গোসল। গরম পানি হলেও গায়ে যেন কাঁটার মতো বেঁধে। তার ওপর শীতে শ্যাম্পু করার কথা ভাবতে গেলেই গায়ে জ্বর আসে। তাই বলে শীতের কাঁপুনির ভয়ে সারা শীতকাল শ্যাম্পু না করে তো আর থাকা যায় না। তাতে চুল আরও নোংরা হয়ে যায়। তবে চুল পরিষ্কার রাখার একমাত্র উপায় কিন্তু শ্যাম্পু করা নয়। একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটি উপায় বের করলে শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখা সম্ভব।

১. চুলের গোড়া সবচেয়ে বেশি তেলতেল হয়ে যায়। এদিকে ডগা ক্রমশ শুকিয়ে যায়। তাই শ্যাম্পু করতে না পারলে ডগায় কন্ডিশনার লাগান। এতে চুল শুষ্ক হবে না। কিন্তু চুল পরিষ্কার রাখতে হলে গোড়ায় কন্ডিশনার লাগাবেন না।

২. ঝাঁকড়া চুল বশে আনতে অনেকেই শীতকালে তেল লাগান। কিন্তু চুলের গোড়ায় তেল বসে আরও বেশি ময়লা হবে। তাই উড়ো চুল সামলাতে তেলের বদলে সিরাম কিংবা প্রসাধনী কোনো ক্রিম লাগিয়ে নিন।

৩. চুল পরিষ্কার রাখতে চুলে বার বার হাত দেবেন না। অনেকেই আছেন রাস্তাঘাটে চলতে-ফিরতে বারে বারে চুলে হাত দেন। এতে হাতের ময়লা যেমন চুলে লাগবে না, তেমনই চুলের নোংরাও অন্য জায়গায় ছড়াবে না।

৪. চুল নোংরা, শুষ্ক হয়ে গেলে কোনো স্টাইলই ঠিক মতো সেট হয়ে থাকে না। বার বার হাত দিয়ে ঠিক করতে হয়। তা করতে না চাইলে কোনো স্প্রে দিয়ে চুল এক জায়গায় করে রাখুন। যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।

৫. শীতকাল মানেই উৎসবের মৌসুম। পিকনিক, বড়দিন লেগেই রয়েছে। সেই সঙ্গে উৎসব উদযাপনে ছোটাছুটি, দৌড়োদৌড়ি লেগেই রয়েছে। শীতকাল হলেও ঘামে ভিজে চুল চটচটে হয়ে যায়। তাই শীতকালে যতটা সম্ভব চুল খুলেই রাখুন। আর চুল যাতে না ঘামে, সে দিকেও লক্ষ রাখা জরুরি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION