মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

পোকখালীতে বেড়িবাঁধ কেটে চিংড়িঘেরে পানি: পাউবো নির্বিকার

ইমাম খাইর:
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নে উপকূলীয় বেড়িবাঁধ কাটছে প্রভাবশালীরা। গত কয়েকদিন ধরে বেড়িবাঁধের একাধিক পয়েন্ট কেটে চিংড়ি ঘেরে পানি ঢুকানো হচ্ছে। এতে সামুদ্রিক প্লাবন ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

পোকখালী ইউনিয়নের উপকূলীয় মালমুরা পাড়ার বাসিন্দা শাহেদ জানান, স্থানীয় ফরাজীঘোনা চিংড়ি প্রকল্পে সামুদ্রিক জোয়ারের পানি ঢুকানোর জন্য ২৭ জুন (শনিবার) ভোরে বেড়িবাঁধ কেটে দেয় চিংড়ি ঘের ইজারাদার ও শ্রমিকরা। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ৬/৬৩ নং পোল্ডারের এস ফাইভ ও এস টেন স্লুইস গেইটের মধ্যবর্তী স্থানে সরকারী বেড়িবাঁধের প্রায় ১০ গজ দৈর্ঘ্যের বাঁধ কেটে ফরাজী ঘোনা প্রজেক্টে জোয়ারের পানি ঢুকাচ্ছে। এর ফলে পার্শ্ববর্তী ৪/৫ টি গ্রামের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

একই এলাকার জসিম উদ্দীন বলেন, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে কাটা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে আশপাশের সব গ্রাম প্লাবিত হতে পারে।

বাঁশখালীয়া পাড়ার বাসিন্দাদের অভিযোগ, বেড়িবাঁধটি তাদের চলাচলের একমাত্র পথ। বেড়িবাঁধ কেটে দেয়ায় স্থানীয় বাজার ও জেলা শহরের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বেড়িবাঁধ কেটে ফেলার পর স্হানীয় জনগন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করেন। কিন্তু ফরাজী ঘোনা ইজারাদারদের বাঁধার মুখে তা আর সম্ভব হয়নি৷

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, প্রভাবশালীরা বিভিন্ন স্থানে সরকারী বেড়িবাঁধ কেটে স্থানীয় জনগোষ্ঠী ও জনবসতিকে হুমকির মুখে ফেললেও পানি উন্নয়নবোর্ড কর্মকর্তাদের নির্লিপ্ত ভূমিকা পালন করে। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে বেড়িবাঁধ দখলকারীরা।

স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লুতু বেড়িবাঁধ কাটার ব্যাপারটি সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী ও পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রশিদ আহমদ জানান, বেড়িবাঁধ কাটার খবর শুনে উক্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION