মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

শহরে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা থাকবে

ইমাম খাইর:
কক্সবাজার শহরে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সমিতির সভাপতি রফিক মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বলা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রালয় ব্যবসার সময় বাড়িয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত করেছে।

কিন্তু, কক্সবাজারের করোনার পরিস্থিতির তেমন অগ্রগতি না হওয়াতে দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সিদ্ধান্তে আপাততঃ ১০- ৪ টা পর্যন্ত দোকান খোলে ব্যবসা করার সিদ্ধান্ত হয়েছে। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে ৭ টা পর্যন্ত বর্ধিত করা হবে।

সমিতির সভাপতি রফিক মাহমুদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যাতে পরিস্থিতি খারাপ হয়ে পুনরায় লকডাউন করতে না হয়। আগে পরিস্থিতি ভাল হোক, বেঁচে থাকলে ব্যবসা ইনশাআল্লাহ হবে।

তাই সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি- আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, দুরত্ব বজায় রেখে ১০-৪টা পর্যন্ত দোকান দোকান খোলা রাখবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION