বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবা সহ ২ রোহিঙ্গা আটক

শহিদুল ইসলাম, উখিয়া
টেকনাফের রঙ্গিখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৪৯লক্ষ ৯৫ হাজার টাকা। আটককৃতরা হলেন উখিয়ার থাইনখালী ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্প -১৯এর বাসিন্দা আবদুর রহমানের ছেলে মো:ইদ্রিস (৪৫)ও একই রোহিঙ্গা ক্যাম্পের মো:ইদ্রিসের ছেলে নুর হাসান (২০)।আটককৃতদের সন্ধ্যায় টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

বুধবার র্র্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। র্র্যাব সূত্রে জানা গেছে জিজ্জাসাবাদে আসামিগন স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION