মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী করতে কাজ করছে সরকার- গণপূর্ত প্রতিমন্ত্রী

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নব নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার সকালে কউক এর নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী করতে কাজ করছে সরকার। মেধা দক্ষতা ও সততা এই তিনটির সমন্বয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জোয়ানা আজিজ, সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাঈন উল্লাহ চৌধুরী, জেলা প্রশাসক মো: কামাল হোসেন উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION