মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

উখিয়ায় ইসলামী আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

এম.কলিম উল্লাহ, উখিয়া:

করোনা প্রাদুর্ভাবের এই দুর্যোগপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে উখিয়ার রত্নাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় করোনা ভাইরাসের কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়া পালং ইউনিয়নের দিনমজুর ও বিভিন্ন পেশাজীবী মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমের আহবানে অব্যাহত ত্রাণ বিতরণে ধারাবাহিকতায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান জেলা সভাপতি মাওঃ মুহাম্মদ আলী। বিতরণ করা ইফতার সামগ্রী মধ্যে রয়েছে–
খেজুর, চোলা, মুড়ি, সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও সাবানসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দুটি ইউনিয়নের দায়িত্বশীলদের উপস্থিতে বিভিন্ন পেশাজীবী মানুষের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী।

ইফতার সামগ্রী বিতরণের সময় জেলা সভাপতি দেশের বিদ্যমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহ্বান জানান। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে মাক্স ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া ও বেশি বেশি আল্লাহ পাকের নিকট ইবাদত ও ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ করেন তিনি। প্রয়োজনে খাদ্য সংকট দূর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সভাপতি, মুফতি মুসলিম উদ্দিন, সেক্রেটারি মাওঃ এম.জাহাঙ্গীর রফিক, হলদিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাহমুদুল হক, সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হক। রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আবদুল মান্নান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরশেদুল আলম সহ উপজেলা শাখা, ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION