সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এমবাপ্পের জোড়া গোলে জয় পিএসজির

খেলাধুলা ডেস্ক:
খেলা শুরুর মাত্র ৬ মিনিট। ফ্যাবিয়ান বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দিকে। দুর্দান্ত ফিনিশিংয়ে আদায় করে নেন গোল। দুই মিনিট পর লিওনেল মেসির এগিয়ে দেওয়া বল জালে জড়ান এমবাপ্পে। এবারও শেষটা হয় দুর্দান্ত। বল মাঠে গড়ানোর মাত্র ৮ মিনিটের ব্যবধানে এগিয়ে যাওয়া পিএসজি ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। লিগ ওয়ানের ম্যাচে আজ তারা জয় পেয়েছে অজের বিপক্ষে।

শুরুতে পিছিয়ে পড়া অজ ম্যাচের ৫১ মিনিটে অসেরের হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা কিছুটা হলেও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি। পিএসজিই ম্যাচটি জিতে নিয়েছে।

লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল হলো এমবাপ্পের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকারই। ৩৩ ম্যাচে ২৬ গোল নিয়ে দুই নম্বরে লিওঁর স্ট্রাইকার আলেকজান্দ্রে লেকাজেতে। লিগ ওয়ানের গোল্ডেন বুটের লড়াইটা মূলত এ দুজনের মধ্যেই।

এ জয়ে লিগ ওয়ানে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লাঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট সমান হবে। লিগ আঁ-র নিয়মানুযায়ী শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় গোল ব্যবধান। আপাতত পিএসজির গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪।

বাকি দুই ম্যাচে এই ব্যবধান ঘুচানো লাঁসের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। তাই কাগজে কলমে এখনও ঘোষণা না এলেও এই ম্যাচের পর পিএসজি নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION