বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনায় আক্রান্ত হয়ে ঝিলংজার ওবায়দুস সালাম মিয়াজীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল ফজল চৌধুরীর ছেলে, বাংলাবাজার মিয়াজী বাড়ি নিবাসী আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওবায়দুস সালাম মিয়াজী ১ ছেলে ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খবরটি নিশ্চিত করেছেন মরহুমের একমাত্র জামাতা কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা মাহফুজুল হক।

তিনি জানান, আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। ৩০ জুন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্ত হয়।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার সকাল দশটায় ছুরতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওবায়দুস সালাম মিয়াজী মরহুম আবুল ফজল চৌধুরীর তৃতীয় পুত্র, মিয়াজিবাড়ী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি, ছুরতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য। এছাড়া তিনি একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION