বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কক্সবাজারে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলায় নতুন করে আরো ২৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে নতুন ৩৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, পার্বত্য বান্দরবান জেলায় ১০ জন এবং একজন রোহিঙ্গা।

সনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪ জন, রামুতে ১ জন, উখিয়াতে ৩ জন, টেকনাফে ১ জন, চকরিয়ায় ২ জন, পেকুয়ায় ১০ জন ও কুতুবদিয়ায় ২ জন, পার্বত্য বান্দরবান জেলায় ১০ জন এবং অপরজন রোহিঙ্গা নাগরিক।

কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION