বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

হিমছড়িতে ৯০ হাজার পিস ইয়াবা সহ পাচারকারি আটক

ভয়েস প্রতিবেদক:
রামুর হিমছড়িতে ৯০ হাজার পিচ ইয়াবা সহ দেলায়ার হোসেন (২৮) নামে এক ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার ভোর রাতে রামু উপজেলার হিমছড়ি এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটক ইয়াবাকারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার মৃত নুরুচ্ছালামের ছেলে।

আজ (৯জুলাই) বিকাল ৫টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে তিনি বলেছেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় ইয়াবাকারবারি টেকনাফ হতে ট্রলার যোগে হিমছড়ি একটি ইয়াবার চালান আসার খবরে অভিযানে নামেন। এসময় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে দেলোয়ার হোসেনকে আটক করে। পরে তাকে তল্লাশী করে ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লক্ষ টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION