মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

মগনামায় প্রয়াত দুই আ’লীগ নেতার স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল

ভয়েস প্রতিবেদক, পেকুয়া: 

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের উদ্যোগে বঙ্গবন্ধুর অন্যতম সহচর, বাংলাদেশ আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসাদ সদ্য প্রয়াত এডভোকেট জহিরুল ইসলাম ও বাংলাদেশ আ’লীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত নজরুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশিষ্ট আলেম ও ইমামদের নিয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইউপি কার্যালয় হল রুমে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে মগনামা ইউপির দুই কৃতি সন্তানের প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। তিনি বলেন, প্রয়াত এ দুই নেতা মগনামাবাসীর আপমর জনগণের জন্য ছিল প্রিয়। ওনারা মগনামা তথা পেকুয়ার মানুষদের জন্য কখনো দলীয় বিবেচনা করে কাজ করেননি। সব সময় সহায়তা করেছেন। দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিলেও গ্রামের মানুষদের ভুলে যাননি। তাই আমরাও প্রিয় এ দুই নেতাকে কখনো ভুলে যেতে পারিনা। আজকে প্রিয় এ দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছি। করোনা ভাইরাসের দূর্যোগময় সময় শেষ হয়ে গেলে সর্বস্থরের জনগণের পক্ষ থেকে বিশাল আকারে শোকসভার আয়োজন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION