বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
উখিয়ায় প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শারমিন আক্তার (১৫) নামে এক তরুনী আত্মহত্যা করেছে। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের কন্যা৷
শনিবার (১১ জুলাই) সকাল ১১ টার দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তারের নেতৃত্বে একদল পুলিশ শারমিনের বাড়ির আঙ্গিনার একটি গাছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার জানান-প্রাথমিক ভাবে প্রেম ঘটিত বিষয় নিয়ে শারমিন আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
ভয়েস/আআ