বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শহরে গ্যাসের দোকানে অভিযান, জরিমানা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ জুলাই) শহরের বাহারছড়া বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে ৪ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- নূরমাহ ট্রেডার্স ৩ হাজার, কামাল এন্ড ব্রাদার্স ১ হাজার, মেসার্স কাজল এন্টারপ্রাইজ ৩ হাজার ও সাহিল এন্ড সোহা এন্টারপ্রাইজ ৫হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত, যার প্রেক্ষিতে ১২ জুলাই অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযান চালানো হয়।

তিনি জানান, তদারকিকালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়। মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করতে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয় । সেই সাথে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় । অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আফসার এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।

মোঃ ইমরান হোসাইন জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION