মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

যুবলীগ নেতা জাহিদ ইফতেকার ও ইশতিয়াকের  ফ্রি চিকিৎসা ক্যাম্প, খতমে কুরআন ও গণভোজ 

প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে কক্সবাজার জেলা যুবলীগের খতমে কুরআন, মিলাদ মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণভোজের আয়োজন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা যুবলীগের জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক জি.এম জাহিদ ইফতেকার ও সদস্য সচিব ইশতিয়াক আহমদ জয়ের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, নতুন কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, ব্যারিস্ট্রার মিজান সাঈদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদুল করিম মাদু, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক প্যানেল ফিরোজ ছিদ্দিকী, যুবলীগ নেতা বৈরাম মোহাম্মদ ইলিয়াছ, মোরশেদ হোসাইন তানিম, ইসমাইল সাজ্জাদ, মোনাফ সিকদারসহ আওয়ামী লীগ জেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গৃহীত কর্মসূচির মধ্যে গণভোজে ১২ শত এতিম, দুঃস্থ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে খাওয়ানো হয়। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে ফ্রি-মেডিকেলে প্রায় ২ শতাধিক মানুষকে সেবা দেয়া হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION