বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে রাখাইনসহ ৩শত পরিবারের মাঝে প্রবাসীর ত্রান বিতরণ

এম আর খোকন, (৩০এপ্রিল):
করোনায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার খুরুশকুলের শতাধিক রাখাইন পরিবারসহ মুসলিম ৩শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী মীর কাশেম।

বৃহস্পতিবার বিকালে খুরুশকুল ইউনিয়নের পেচার ঘোনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানাযায় খুরুশকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পেচার ঘোনার বাসিন্দা আলহাজ¦ এফাজ উল্লাহর পুত্র সৌদি প্রবাসি মীর কাশেম তাহার এলাকার কর্মহীন দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। তাহার নিজস্ব তহবিল হতে রাখাইন পাড়ার ও পেচার ঘোনা এলাকার মানুষের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চনা, পিয়াজঁ, তৈলসহ বিভিন্ন সামগ্রী। ত্রান বিতরণ কালে উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তি ছাড়াও গরীব দুস্থ মানুষের সাথে এ সময় ভিডিও কলে সৌদি আরব থেকে কথা বলে সকলের দোয়া চান ও আগামীতে যেকোন দুর্যোগে সকলের পাশে থাকার প্রতিশ্রæতি দেন প্রবাসী মীর কাশেম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION