বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
এম.আবদুল হক, টেকনাফ:
ক্যান্সার আক্রান্ত টেকনাফ সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল গ্রামের সাইমা আফরোজা। সেই সাইমা’র চিকিৎসার জন্য কক্সবাজারের (উখিয়া-টেকনাফ )-৪ আসনের দুই বারের সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি এমপি ৫০ হাজার ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ ৫০ হাজার মোট ১লাখ টাকা অনুদান দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ক্যান্সার আক্রান্ত সাইমার পরিবারের সম্মতিক্রমে গঠিত ফান্ড কালেকশন কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান হিসেবে উভয়ে ১ লক্ষ টাকা তুলে দেন। ভবিষ্যতেও সাবেক এমপি বদি ও ইউএনও উভয়ে ক্যান্সার আক্রান্ত সাইমার পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।
ভয়েস/আআ