শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফিফা র‍্যাংকিংয়ে সেরা আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

খেলাধুলা ডেস্ক:

কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এখনো কাটেনি জয়ের রেশ। এর মধ্যেই আরেকটি সুখবর পেল লিওনেল স্কালোনির দল। ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। আর্জেন্টিনার আনন্দের দিনে ব্রাজিল পিছিয়েছে এক ধাপ।

সদ্যই শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরোর আসর। আসর দুটো শেষে র‍্যাংকিং হালনাগাদের কাজে নেমেছে ফিফা। তাতে উন্নতি হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনেরও। তারা এক লাফে পাঁচ ধাপ এগিয়ে আট থেকে তিনে উঠে এসেছে।

ইউরো থেকে সেমিফাইবালে ছিটকে গেলেও দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এক ধাপ এগিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে ইউরোতে রানার্স-আপ ইংল্যান্ড। উল্টো হয়েছে ব্রাজিলের ক্ষেত্রে। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার থেকে নেমে গেছে পাঁচে।

তিন ধাপ পিছিয়ে ছয়ে অবস্থান করেছে এক সময়ে রাজত্ব করা বেলজিয়াম। সাতে অবস্থান করেছে ইউরোপের আরেক দল নেদারল্যান্ডস। দুই ধাপ পিছিয়ে ছয় থেকে আটে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কলম্বিয়া তিন ধাপ এগিয়ে উঠে এসেছে নয়ে। সেরা দশের সবশেষ দল হিসেবে আছে ইতালি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION