বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পঙ্গপাল ইস্যু: ঢাকা থেকে আসছে বিশেষজ্ঞদল, আতংকিত নয়-জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক, (১ মে):

কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন টেকনাফে পঙ্গপাল সদৃশ্য পোকা নিয়ে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন।শুক্রবার (১ মে) দুপুরে তিনি তার অফিসিয়াল আইডিতে এ আহবান জানান।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ পঙ্গপাল সদৃশ্য পোকাটি প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয় বলে মত দিয়েছেন। উপরন্তু বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞানী দল সরেজমিন যাচাই করার জন্য ঢাকা থেকে টেকনাফের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন। কৃষি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION