শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভুনা ডাল রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সঙ্গেও খেতে দারুণ সুস্বাদু ভুনা ডাল। জেনে নিন কীভাবে রান্না করবেন আইটেমটি।

এক কাপ মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এতে দ্রুত সেদ্ধ হয়ে যাবে ডাল। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে শুকনা মরিচ ও তেজপাতা ভেজে নিন। কয়েক কোয়া রসুন কুচি করে দিয়ে দিন। আরও দিন তিনটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ-রসুন হালকা বাদামি হয়ে যাওয়ার পর আধা চা চামচ আদা বাটা দিন। সামান্য ভেজে নামিয়ে নিন চুলা থেকে।

এরপর দিন শুকনা মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া। পানি ঝরিয়ে রাখা ডাল দিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে আবার চুলায় বসান। মাঝারি আঁচে নেড়েচেড়ে ভেজে নিন ডাল। আধা কাপ পানি দিয়ে নেড়ে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ ও কাঁচামরিচ দিন। নেড়েচেড়ে ভুনে নিন ভালো করে। এরমধ্যে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবার ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন প্যান। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে লো আঁচে কয়েক মিনিট ঢেকে রাখুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION