শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

টেকনাফ সীমান্ত দিয়ে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ: ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। এরমধ্যে ১৪জন রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার বিকালে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করে টেকনাফ বাস ষ্টেশন এলাকায় আবু ছিদ্দিক মাকের্ট এলাকায় অবস্থান নেয়।
বিজিবির হেফাজতে থাকা অনুপ্রবেশকারি রোহিঙ্গারা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুই জন নারী দুই জন পুরুষ ১০জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছা-কাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকুলে উঠেন। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮জন নৌকা থেকে নেমে অন্যত্রে পালিয়ে গেলেও অটোরিকশা যোগে এরা টেকনাফ স্টেশন এলাকায় আছেন। ওখানে মাকের্টটি আশ্রয় নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
মিয়ানমারেরর জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেন আরাকান আর্মি। এর পর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION