মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুস্থ হয়ে রিয়ালের অনুশীলনে এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক:
সুখবর রিয়াল মাদ্রিদ তাবুতে। তীব্র মাত্রার গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে সেরে উঠে বুধবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন দলটির আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে । ক্লাব বিশ্বকাপে গ্রুপ এইচ-এর গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আরবি সলজবুর্গের বিপক্ষে মুখোমুখি হওয়ার ঠিক আগে এমবাপ্পের এই ফেরা রিয়ালের জন্য বড় স্বস্তির খবর।

ফ্রান্স তারকাকে গত সপ্তাহে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থতার কারণে তিনি রিয়ালের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। ওই দুই ম্যাচের প্রথমটিতে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আরবি সলজবুর্গ। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আল হিলালেরও এখনও নকআউট পর্বে ওঠার সুযোগ রাখছে।

প্রাচীর হয়ে দাঁড়িয়েও উলসানকে জেতাতে পারলেন না জো হিয়ন-উপ্রাচীর হয়ে দাঁড়িয়েও উলসানকে জেতাতে পারলেন না জো হিয়ন-উ
ফলে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমবাপ্পে ফিরে আসায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে নতুন করে গতি আসার প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন কোচ জাবি আলোনসোর দলে প্রথমবারের মতোও খেলতে দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION