মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে এশিয়ান কাপে এক পা মেয়েদের

খেলাধুলা ডেস্ক:

বাছাইপর্বে মিয়ানমারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেল দলটি।

বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের জালে বাংলাদেশের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধের গোল দুটি করেন ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাহির থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শটে গোল প্রথম লিড নেয় বাংলাদেশ। তিনি পরের গোলটি করেন ৭১ মিনিটে।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

ইয়াঙ্গুনে র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বাটলারের দল।

এর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে মোকাবিলা করবে তারা। ওই ম্যাচে অপ্রত্যাশিত কিছু না ঘটলে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেবে ১২ দল।

বাংলাদেশ দুই ম্যাচেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেলে তিন জয় নিয়ে এশিয়া কাপ নিশ্চিত হবে মেয়েদের। ড্র করলেও এশিয়া কাপে খেলতে বাধা থাকবে না। তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে অঘটন ঘটিয়ে হেরে গেলে এবং বাহরাইনের বিপক্ষে মিয়ানমার জিতলে গোল ব্যবধানে কারা এশিয়া কাপে যাবে তা নির্ধারণ হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION