রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে যাওয়ার ৯ দিনের মাথায় এবার সাগরে গোসল করতে নেমে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী। তার নাম রাইয়ান নূর আবু সামিম।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মোঃ ইসমাইলের পুত্র ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

নিহত শিশুর বড়ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে রাইয়ান নূর আবু সামিমসহ বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এসময় ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মন মতো সাগরে নেমে যাচ্ছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION