মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কায় সিরিজ জয় জুলাই শহীদদের নামে উৎসর্গ লিটনের

খেলাধুলা ডেস্ক:

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বুধবার কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। আর এই কৃতিত্বপূর্ণ জয়টি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে লিটন বলেন, ‘এটা জুলাই মাস, আর এই মাস আমাদের জন্য অনেক আবেগের।
আমরা এই সিরিজ জয়টি জুলাইয়ের শহীদদের প্রতি উৎসর্গ করতে চাই।’

এর আগে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারের পর টাইগাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়। যদিও সিরিজের প্রথম ম্যাচে তারা সাত উইকেটের ব্যবধানে হেরেছিল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৩ রানের বড় ব্যবধানে জয় পায় —যা কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ জয়।
এরপর শেষ ম্যাচে ২১ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION