মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সা ছেড়ে রোনালদোর ক্লাবে মার্টিনেজ

খেলাধুলা ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ইনিগো মার্টিনেজ। পারস্পরিক সমঝোতাতে দুই পক্ষ চুক্তি বাতিলের পর সৌদি ক্লাবটিতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক।

আল নাসরে তার চুক্তির মেয়াদ এক বছরের। তবে বাড়তি মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে।

৩৪ বয়সী বার্সার হয়ে খেলেছেন ৭১ ম্যাচ। ২০২৩ সালে অ্যাথলেতিক ক্লাব থেকে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। তার চলে যাওয়া অনেকটা বিস্ময় হয়েই এসেছে ভক্তদের কাছে। কারণ কোচ হান্সি ফ্লিকের অধীনে একাদশে নিয়মিত সুযোগ পাওয়াদের অন্যতম ছিলেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচ। দলকে ঘরোয়া ট্রেবল- লা লিগা, কোপা দেল রে ও সুপার কোপা জেতাতে সাহায্য করেছেন।

যতটুকু জানা গেছে, গত মৌসুমেই নাকি তাকে লোভনীয় প্রস্তাব দেয় সৌদি প্রো লিগ ক্লাব আল নাসর। কিন্তু তখন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো তাকে অনুরোধ করেন থেকে যাওয়ার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION