মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

ফিরেই মায়ামিকে জেতালেন মেসি

খেলাধুলা ডেস্ক:
চোট থেকে ফিরে নিজের উপস্থিতির গুরুত্ব টের পাইয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে তার একটি গোল ও অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচেও মাঠে নামেন হাফ টাইমের বদলি হয়ে। শুরুতে ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে মায়ামি অগ্রগামিতা পেলেও ৫৯ মিনিটে পেইনস্টিলের গোলে সমতা ফেরায় গ্যালাক্সি। শেষ দশ মিনিটের সময়ও স্কোর লাইনে ছিল সমতা। ঠিক তখন দলকে উদ্ধারে এগিয়ে আসেন মেসি। ৮৪ মিনিটে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিপক্ষের অর্ধে বলের নিয়ন্ত্রণ নিয়েছেন। তার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি।

৫ মিনিট পর গোলদাতার বদলে এবার গোল বানিয়ে দেওয়ার ভূমিকায় নামেন কাতার বিশ্বকাপ জয়ী। সতীর্থ রদ্রিগো দে পল থেকে পাস নিয়ন্ত্রণে নিয়ে লুই সুয়ারেজকে ফ্লিক করেছিলেন। তার পর উরুগুয়ে তারকার পা থেকে আসে তৃতীয় গোল।

এই জয়ে অবদান রাখা মেসি এদিনও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। বেশ কয়েকবার হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা যায় তাকে। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, মেসি এখনও পুরোপুরি ফিট নন, ‘সে কোনও সাধারণ খেলোয়াড় নয়। নিজেও দেখেছি সে শতভাগ স্বস্তি নিয়ে খেলেনি। এখন সময়ের সঙ্গে দেখতে হবে অবসাদ কতখানি রয়ে গেছে। ইনজুরি খুব ছোট এবং অনুশীলন সেশনও খুব ভালো গেছে।’

মেসি মেজর লিগ সকারে এই মৌসুমের প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোলে অবদান রেখেছেন। ১৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ১১টি। অবস্থা এমন যে গত মৌসুমের ৩৮ গোলকেও হয়তো পেছনে ফেলতে যাচ্ছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়েও এক গোল এগিয়ে আছেন। গত সপ্তাহে অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরেছে মায়ামি। তাই এই ম্যাচ জয় জরুরি ছিল তাদের জন্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION